Dilip Ghosh | সাতসকালে ভোটাধিকার প্রয়োগ দিলীপ ঘোষের, ঘুরে দেখলেন খড়্গপুর ভোট কেন্দ্র

Thursday, April 23 2026, 5:34 am
Dilip Ghosh | সাতসকালে ভোটাধিকার প্রয়োগ দিলীপ ঘোষের, ঘুরে দেখলেন খড়্গপুর ভোট কেন্দ্র
highlightKey Highlights

দিলীপবাবুর দাবি, সকাল থেকে বিক্ষিপ্ত দু-একটি ছোট ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই ভোট প্রক্রিয়া চলছে জেলা জুড়ে। কোথাও বড় ধরনের কোনো বড় অশান্তির খবর নেই।


বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। নজর রয়েছে বিজেপির গড় রেল শহর খড়গপুরের দিকে। খড়গপুর সদর কেন্দ্রের খড়গপুর পুরসভায় ১৪০, ১৪১ , ১৪২ , ১৪৩ নম্বর বুথে সকাল থেকেই লম্বা লাইন। আজ এখানে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের বিরুদ্ধে লড়াই করছেন খোদ দিলীপ ঘোষ। সাতসকালে সেরসা স্টেডিয়ামের বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন দিলীপবাবু। এরপরই ভোট কেন্দ্র ঘুরে দেখলেন তিনি, কথা বললেন ভোট কর্মীদের সঙ্গে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File