Digha | দিঘায় ‘মায়ের আগমনী’ অনুষ্ঠান, বন্ধ দোকান পাট, বসেছে সরকারি স্টল!
Thursday, October 15 2026, 4:22 am

Key Highlightsনিউ দিঘা সমুদ্র সৈকতে শুরু হয়েছে দুদিনের জমজমাট ‘মায়ের আগমনী’ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজ্য সরকারের উদ্যোগে নিউ দিঘা সমুদ্র সৈকতে 'মায়ের আগমনী' সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। দুই দিনের এই উৎসবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী, সেচ দফতরের মন্ত্রী অরূপকুমার দাস ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ড্রোন শো ও রঙিন আতসবাজি প্রদর্শন। বাংলার ঐতিহ্যবাহী ছৌ নাচ, স্টল ও সুস্বাদু খাবারের আয়োজনও ছিল সৈকতে। জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, “বাংলার সাধারণ মানুষকে পুজোর আনন্দ পরিপূর্ণভাবে উপভোগ করার সুযোগ দিতেই এই বিশেষ আয়োজন। কলকাতার ইডেনের মতো আমরাও আমাদের জেলার সৈকতে আগত পর্যটক ও স্থানীয় মানুষদের আনন্দ দিতে এই দুদিনের অনুষ্ঠানের ব্যবস্থা করেছি।”
- Related topics -
- রাজ্য
- দিঘা
- শিল্প ও সাংস্কৃতি
- পশ্চিমবঙ্গ


