Kiren Rijiju | অরুণাচল প্রদেশে ৬০ কিলোমিটার ভারতের ভিতরে ঢুকে পড়েছে চিনা সেনা? কী জানালেন কিরেন রিজিজু?

Thursday, August 20 2026, 5:36 am
Kiren Rijiju | অরুণাচল প্রদেশে ৬০ কিলোমিটার ভারতের ভিতরে ঢুকে পড়েছে চিনা সেনা? কী জানালেন কিরেন রিজিজু?
highlightKey Highlights

রিজিজু জানান, চিন এসে ভারতের কোনও গ্রাম দখল করে নিয়েছে, এমন ঘটনা ঘটেনি।


অরুণাচল প্রদেশে চিনা সেনা ৬০ কিলোমিটার ভারতের ভিতরে ঢুকে পড়েছে। এমন দাবি ঘিরে তৈরি হয়েছিল জোর বিতর্ক। এবার সেই দাবি খারিজ করলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি জানান, চিন এসে ভারতের কোনও গ্রাম দখল করে নিয়েছে, এমন ঘটনা ঘটেনি। তাঁর দাবি, কিছু এলাকায় জমির সীমারেখা নির্দিষ্ট নয়। ভারতের বাসিন্দারা মনে করেন, তাঁদের জমি আরও কিছুটা এগিয়ে রয়েছে। আবার চিনের দিকের স্থানীয় ও তিব্বতি বাসিন্দারাও নিজেদের জমি আরও ভিতরে রয়েছে বলে দাবি করেন। রিজিজুর কথায়, এই কারণেই সীমান্ত নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। তবে তিনি এটাও জানিয়েছেন, অরুণাচল সীমান্তে চিনের সামরিক তৎপরতা বেড়েছে। বিশেষ করে লংজু এলাকার সামনে একটি জায়গায় চিনা পিপলস লিবারেশন আর্মি কিছু কাঠামো তৈরি করেছে। সেখানে গ্রামের মতো দেখতে একাধিক ভবনও তৈরি করা হয়েছে বলে জানান রিজিজু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File