Diamond Harbour FC | পার্টিসিপেশন ফি দিতে অপারগ, ২০২৬-২৭ ISL থেকে ছিটকে গেল ডায়মন্ড হারবার এফসি!
Thursday, August 20 2026, 4:05 am

Key Highlightsঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব টাকা দিতে না পারার ফলে ১৩টি ক্লাবকে নিয়েই আইএসএল করার চিন্তাভাবনা করেছে ফেডারেশন।
অবশেষে আইএসএল ২০২৬-২৭ থেকে বাদ পড়ল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। বুধবার দুপুর দুটোর মধ্যে আইএসএল খেলার পার্টিসিপেশন ফি ৫৫ লক্ষ টাকা ফেডারেশনকে দেওয়ার কথা ছিল। সেই টাকা জমা দিতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার গভীর রাতে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে ফেডারেশন জানিয়েছে, “অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং অংশগ্রহণকারী দলগুলির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ইন্ডিয়ান সুপার লিগ ২০২৬-২৭ মরশুমে ১৩টি দল খেলবে। ম্যাচগুলি হোম ও অ্যাওয়ে হবে এবং ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে টুর্নামেন্ট হবে। কবে থেকে প্রতিযোগিতা শুরু হবে, সেই তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে। এই মরশুমের জন্য দলের সংখ্যা চূড়ান্ত হওয়ার ফলে আমরা আনন্দিত। এর ফলে বাকি কাজ খুব শীঘ্রই শেষ করতে পারব।”
- Related topics -
- খেলাধুলা
- স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া
- আইএসএল
- ডায়মন্ড হারবার
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- ফুটবল লেজেন্ড
- অভিষেক ব্যানার্জী


