Dharmendra Pradhan | ‘Gen Z আমাদের সন্তান….তাদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা হয়েছিল’- NEET আন্দোলন নিয়ে মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Sunday, August 9 2026, 4:07 am

Key Highlightsনীরবতা ভেঙে প্রধানের দাবি, মন্ত্রীর পদ তাঁর কাছে কখনই গুরুত্বপূর্ণ ছিল না এবং তিনি নিজেই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন।
NEET-UG প্রশ্নফাঁস এর প্রতিবাদে দিল্লিতে ছাত্র বিক্ষোভ নিয়ে এবার মুখ খুললেন পদত্যাগী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিজের ভাষণে প্রাক্তন শিক্ষামন্ত্রী ধমেন্দ্র প্রধান বলেন, ‘Gen Z আমাদের সন্তান। কিছু মানুষ তাদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছিলেন।’ প্রধান বলেন, ‘প্রতি বছর ভারতে অন্তত ২ কোটি শিশু জন্মায়। গত ১০ বছরে প্রায় ২০ কোটি শিশু জন্মেছে। এই প্রজন্মের নিজস্ব স্বপ্ন রয়েছে এবং তারাই ভবিষ্যতে ভারতকে ‘বিশ্বগুরু’ হিসেবে প্রতিষ্ঠিত করবে।’ ‘ধমেন্দ্র প্রধান গো ব্যাক’ স্লোগানের জবাবে প্রধান বলেন, ‘আমি কৃষকের ছেলে। আমাকে ফিরে যেতে বলা হলেও আমি আবার ফিরে আসব।’
- Related topics -
- দেশ
- ধর্মেন্দ্র প্রধান
- শিক্ষামন্ত্রী
- শিক্ষার্থী
- ভারত


