Dharmendra Pradhan | "স্বীকার করছি ভুল করেছি, ভুলত্রুটি শুধরেও নিয়েছি"- রি-নিট নিয়ে মন্তব্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

Thursday, June 25 2026, 3:27 am
Dharmendra Pradhan | "স্বীকার করছি ভুল করেছি, ভুলত্রুটি শুধরেও নিয়েছি"- রি-নিট নিয়ে মন্তব্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের
highlightKey Highlights

তাঁর বক্তব্য, সেই ভুল শুধরে নেওয়া হয়েছে দ্বিতীয়বারের পরীক্ষায়। সেই কারণেই রি-নিটে কোনও সমস্যা হয়নি।


গত ৩ মে ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রশ্নফাঁস কাণ্ড সামনে আসতেই বাতিল করা হয় পরীক্ষা। সেই পরীক্ষাই নতুন করে হয়েছে গত ২১ জুন। এদিন একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানালেন, ‘‘আমি স্বীকার করছি যে অতীতে আমরা ভুল করেছি। তবে আমরা সে সব ভুলত্রুটি শুধরেও নিয়েছি।’’ তিনি আরও বলেন, ‘‘পুনঃপরীক্ষায় কোনও সমস্যা হয়নি। নিট পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারের প্রতি আমার বার্তা হল, ইতিবাচক থাকুন এবং সরকারি ব্যবস্থার উপর আস্থা রাখুন। প্রধানমন্ত্রী মোদি অনেক কিছু করছেন। আমরা ব্যবস্থাকে সঠিক পথে এনেছি।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File