Dharmatala Clash | ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ, গ্রেফতার মহম্মদ আফরোজ সহ ১১, পাল্টা ইমেইল CJP-র
Sunday, July 26 2026, 6:30 am

Key Highlightsআন্দোলনে হিংসা ও সাংবাদিকদের উপর হামলার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহম্মদ আফরোজ।
নিটের প্রশ্নফাঁস ইস্যুতে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার রণক্ষেত্র চেহারা নিয়েছিল কলকাতার ধর্মতলা। অভিযোগ, শান্তিপূর্ণ মিছিল চলাকালীন হঠাৎ মিছিল লক্ষ্য করে এলোপাথাড়ি ইট-বোতল-লাঠি,জুতো উড়ে আসে। আক্রান্ত হন পুলিশ কর্মী। গুরুতর জখম হন অনেক সাংবাদিক। ছাত্র সংগঠনের আন্দোলনে বিশৃঙ্খলা ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এবার ১১ জনকে গ্রেফতার করলো পুলিশ। মূল অভিযুক্ত মহম্মদ আফরোজকে তৃণমূল নেতাদের সঙ্গে ভিডিওতে দেখা গিয়েছে। কলকাতা পুলিশকে ইমেইল করে CJP স্পষ্ট জানিয়েছে, ধৃতদের কেউই তাদের সঙ্গে যুক্ত নয়।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- ককরোচ জনতা পার্টি’
- নিট পরীক্ষা
- বিক্ষোভ
- রাজ্য পুলিশ
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- কলকাতা পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- সাংবাদিক
- গ্রেফতার


