Spicejet | স্পাইসজেটকে DGCA-র শো-কজ, বিমান সংস্থা বন্ধের আশঙ্কায় যাত্রীরা!

Key Highlightsব্রেকিং নিউজ! উড়ান বাতিল, দেরি এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে স্পাইসজেটকে কড়া শো-কজ নোটিস পাঠিয়েছে DGCA।
ব্রেকিং নিউজ! উড়ান বাতিল, দেরি এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে স্পাইসজেটকে কড়া শো-কজ নোটিস পাঠিয়েছে DGCA। সাত দিনের মধ্যে জবাব না দিলে সংস্থার সংকট আরও বাড়তে পারে। অধিকাংশ বিমান গ্রাউন্ডেড থাকায় ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শীতকালীন সূচিতে দৈনিক প্রায় ৬৬টি উড়ানের অনুমতি থাকলেও বাস্তবে চলছে মাত্র ১৫টি। অথচ পুরো সূচি মেনেই বুকিং নেওয়ায় শেষ মুহূর্তে বিপাকে পড়ছেন যাত্রীরা। সতর্কবার্তা জারি করেছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষও। বকেয়া জরিমানা, বিমা পুনর্নবীকরণের অনিশ্চয়তা ও পরিষেবায় বিঘ্ন নিয়ে প্রশ্ন তুলেছে নিয়ন্ত্রক সংস্থা। সেপ্টেম্বরে সংস্থার বাজার অংশীদারিত্ব কমে দাঁড়িয়েছে ০.৬ শতাংশে। BSE-তেও শেয়ারের দর প্রায় ৫ শতাংশ নেমে ৯.৭৪ টাকায় এসেছে। তহবিল সংগ্রহে বোর্ডের অনুমোদন মিললেও পরিস্থিতি কতটা সামাল দেওয়া যায়, তা নিয়ে উদ্বেগে যাত্রী ও বিনিয়োগকারীরা।
- Related topics -
- দেশ
- ভারত
- বিমান
- বিমান পরিষেবা


