Topsia | তপসিয়ার ভয়াবহ অগ্নিকান্ড! আগুনে পুড়ে মৃত্যু ২জনের, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আরও ৩
Tuesday, May 12 2026, 11:52 am

Key Highlightsতপসিয়ার ৫০/১ জিজে খান রোডের চারতলা একটি বিল্ডিংয়ের দোতলায় এই আগুন লাগে।
শহরে ভয়াবহ অগ্নিকান্ড! মঙ্গলবার তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের চারতলা একটি বিল্ডিংয়ের দোতলায় এই আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ার চারপাশ একেবারে ঢেকে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, সেই সময় ওই ঘরে থাকা পাঁচজন আটকে পড়েন। অগ্নিকান্ডে এখনও পর্যন্ত ২জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- অগ্নিকান্ড
- মৃত্যু
- দমকল
- তপসিয়া


