Delhi | দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! বাড়ির মধ্যে পুড়ে মৃত ৪! ই-রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার কারণেই দুর্ঘটনা?
Sunday, November 29 2026, 1:59 am

Key Highlightsরবিবার ভোরে দিল্লির শাহদারা জেলার বিশ্বাস নগরের ১১ নম্বর লেনের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে এবং দু’জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার ভোরে দিল্লির শাহদারা জেলার বিশ্বাস নগরের ১১ নম্বর লেনের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে এবং দু’জন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ভোর ৪টা ১৫ মিনিট নাগাদ খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ভোর ৫টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও পৌঁছয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়ির ভেতরে ই-রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। শাহদারার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা জানিয়েছেন, অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখে ঘটনার তদন্ত চলছে।
- Related topics -
- দেশ
- ভারত
- নয়াদিল্লি
- অগ্নিকান্ড


