Colombia Earthquake | কলম্বিয়ায় বিধ্বংসী ভূমিকম্প! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪! কম্পন অনুভূত হয়েছে ভেনেজুয়েলা সীমান্তেও!
Monday, August 10 2026, 2:38 pm

Key Highlightsভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো কলম্বিয়া! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪।
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো কলম্বিয়া! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪। তবে ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়া। ভূমিকম্পের উৎসস্থল কলম্বিয়ার চোকো বিভাগের সান হোসে দেল পালমারের প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে কম্পন ভেনেজুয়েলা সীমান্তেও অনুভূত হয়েছে। চোকো অঞ্চলের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানিয়েছেন, বিধ্বংসী এই ভূমিকম্পে কলম্বিয়ার কুইবদো-তে বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি এবং ভবন। কিছু কিছু বাড়ির একাংশ ভেঙে পড়েছে বলেও খবর। কিন্তু এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
- Related topics -
- আন্তর্জাতিক
- কলম্বিয়া
- ভূমিকম্প
- ভূমিকম্প
- প্রাকৃতিক দুর্যোগ


