TMC | হারের পরেও তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় ৩৭০ কোটি! আদালতে যাওয়ার চিন্তাভাবনা ঋতব্রতর তৃণমূলের!

Friday, August 14 2026, 3:02 pm
TMC | হারের পরেও তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে  প্রায় ৩৭০ কোটি! আদালতে যাওয়ার চিন্তাভাবনা ঋতব্রতর তৃণমূলের!
highlightKey Highlights

রাজ্যে পরাজয়ের পরেও দেদার টাকা ঢুকছে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে!


রাজ্যে পরাজয়ের পরেও দেদার টাকা ঢুকছে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে! এবার এই টাকার উৎস কী, তা জানতে তৎপর তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবির। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে ঋতব্রতর নেতৃত্বাধীন তৃণমূল। এছাড়াও দপ্তরের ভাড়া ও কর্মীদের বেতন নিয়েও উঠেছে প্রশ্ন। বিরোধী দলনেতা জানিয়েছেন, বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও আদালতকে জানানো হবে। যদিও এই ব্যাপারে মুখ খুলতে চায়নি কালীঘাট তৃণমূল। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রহস্যজনকভাবে প্রায় ৩৭০ কোটি টাকা জমা পড়েছে, এমনই অভিযোগ ঘিরে দলের অন্দরে শুরু হয়েছে জোর বিতর্ক। এত বিপুল অর্থ কোথা থেকে এল, কেনই বা নির্বাচনের পর এই টাকা জমা পড়ল এবং এতদিন এই অর্থ কোথায় ছিল, তা নিয়ে প্রশ্ন তুলছে দলেরই একাংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File