Dengue Alert | রাজ্যে বাড়ছে ডেঙ্গুর দাপট! সরকারি স্কুলের ইউনিফর্মে বদল আনছে রাজ্য
Friday, September 4 2026, 4:34 pm

Key Highlightsন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজেস কন্ট্রোল-এর পরামর্শ মেনে ছাত্রছাত্রীদের শরীরের অধিকাংশ অংশ ঢাকা থাকবে এমন পোশাক পরতে হবে।
বর্ষার মরশুম শুরু হতে না হতেই রাজ্যজুড়ে ডেঙ্গু সতর্কতা জারি করেছে প্রশাসন। সরকারি স্কুলে পোশাকের নিয়মবিধিতে বড়ো পরিবর্তনের ঘোষণা রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের। এ সম্পর্কে একটি নির্দেশিকা স্কুল শিক্ষা দপ্তরকে পাঠানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজেস কন্ট্রোল-এর পরামর্শ মেনে ছাত্রীদের সালোয়ার-কামিজ বা শাড়ি এবং ছাত্রদের ফুল হাতা শার্ট এবং ফুল প্যান্ট পরতে বলা হয়েছে। এর ফলে স্কুল চত্বরে পড়ুয়াদের আক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে। ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগ বিষয়ে স্কুলগুলিতে সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
- Related topics -
- রাজ্য
- ডেঙ্গু
- মশার উপদ্রপ
- মশা
- সরকারি স্কুল
- স্কুল
- রাজ্য স্কুল সার্ভিস
- স্বাস্থ্য
- স্বাস্থ্য মন্ত্রী
- স্বাস্থ্যদপ্তর
- স্বাস্থ্যকেন্দ্র
- স্বাস্থ্যভবন
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- ম্যালেরিয়া
- স্বাস্থ্য কর্মী
- ছাত্রছাত্রী


