Delimitation bill | বিজেপিকে সমর্থন অকালি দলের, ডিলিমিটেশন বিলে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোল মোদি সরকার

Saturday, August 8 2026, 3:11 pm
Delimitation bill | বিজেপিকে সমর্থন অকালি দলের, ডিলিমিটেশন বিলে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোল মোদি সরকার
highlightKey Highlights

কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন করবেন সুখবীর সিং বাদলরা। যার অর্থ প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দিকে আরও খানিকটা এগোল মোদি সরকার।


দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করার পরদিনই বড়সড় ঘোষণা পাঞ্জাবের একসময়ের শাসকদল শিরোমণি অকালি দলের। সুখবীর সিং বাদলরা জানিয়েছেন, কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন করবেন। প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দিকে আরও খানিকটা এগোল মোদি সরকার। শনিবার সুখবীর সিং বাদল ঘোষণা করলেন, “শিরোমণি অকালি দল দ্রুত মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার দাবি জানাচ্ছে। কেন্দ্র সরকার যে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে গোটা দেশের সব রাজ্যের আসনসংখ্যা ৫০ শতাংশ হারে বাড়াতে চাইছে, তাতেও আপত্তি নেই অকালি দলের।” সুখবীর সিং বাদলের কথায়, “আমরা সেই সব শিখ গুরুদের থেকে অনুপ্রেরণা গ্রহণ করেছি যারা সবসময় মহিলাদের সম্মান, ক্ষমতায়ন এবং সাম্যের কথা বলে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File