Delimitation Bill 2026 | রাজ্যপ্রতি ৫০ শতাংশ বাড়বে আসন সংখ্যা, উত্তরপ্রদেশে ১২০-বাংলায় ৬৩!
Saturday, November 28 2026, 4:47 pm

Key Highlightsলোকসভায় সব রাজ্যের আসন সংখ্যা ৫০ শতাংশ বেড়ে যাওয়ার প্রস্তাব রয়েছে বিলে। তার সঙ্গেই আগামী ২৫ বছর আসন বণ্টনের বর্তমান অনুপাত বদলাবে না- সেটাও স্পষ্ট করা হয়েছে।
ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল (Delimitation Bill 2026) পাশে ইতিমধ্যেই ডিএমকে, শরদ পাওয়ারের এনসিপিকে পাশে পেয়েছে বিজেপি। সূত্রের খবর, বিল পাশ হলে লোকসভায় সব রাজ্যের আসন সংখ্যা ৫০ শতাংশ বেড়ে যাবে। ফলে উত্তরপ্রদেশের লোকসভা আসন ৮০ থেকে বেড়ে ১২০ হতে পারে। পশ্চিমবঙ্গের আসন ৪২ থেকে বেড়ে ৬৩ হতে পারে। তামিলনাড়ুর ক্ষেত্রে নয়া হিসেবে লোকসভায় আসন হতে পারে ৫৯। আগামী ২৫ বছর আসন বণ্টনের বর্তমান অনুপাত বদলাবে না, তাও স্পষ্ট করে জানানো হয়েছে। কংগ্রেসের অভিযোগ, মহিলা সংরক্ষণকে সামনে রেখে আসলে দেশের রাজনৈতিক মানচিত্র সাজানোর চেষ্টায় রয়েছে বিজেপি।
- Related topics -
- দেশ
- পশ্চিমবঙ্গ
- তামিলনাড়ু
- তামিলনাড়ু
- পশ্চিমবঙ্গ সরকার
- লোক সভা


