Delhi’s Ramlila Maidan | দিল্লিতে বিক্ষোভ করতে হলে গুনতে হবে টাকা! বিপাকে CJP, কী জানালো স্বরাষ্ট্রমন্ত্রক?
Wednesday, October 14 2026, 4:16 am

Key Highlightsকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যন্তর মন্তরকে আর প্রতিবাদস্থল হিসাবে ব্যবহার করা যাবে না।
দিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের জন্য এখন থেকে আর বিনামূল্যে অনুমতি মিলবে না। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, যন্তর মন্তরকে আর প্রতিবাদস্থল হিসাবে ব্যবহার করা যাবে না। তিনটি বিকল্প জায়গার ব্যবস্থা করেছে পুলিশ। বিক্ষোভের জন্য রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারি ও পূর্ব দিল্লির সিবিডি ময়দানকে চিহ্নিত করা হয়েছে। রাজধানীর কেন্দ্র থেকে সবচেয়ে কম দুরত্বে অবস্থিত রামলীলা ময়দান। সূত্রের খবর, রামলীলা ময়দানের প্রতি দিনের ভাড়া ৫০ হাজার টাকা। ১২ একর জায়গায় সর্বোচ্চ ৫০ হাজার মানুষের জমায়েত হতে পারে। ফলে সিকিউরিটি ডিপোজিট ও কর মিলিয়ে টাকার অঙ্কটা দাঁড়ায় ১ লক্ষ ২১ হাজার টাকা। এতদিন অবধি যন্তরে মন্তরে বিক্ষোভ কর্মসূচির জন্য উদ্যোক্তাদের কোনও টাকা দিতে হত না। এবার থেকে বিক্ষোভ করতে হলেই গুনতে হবে টাকা।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- দিল্লি পুলিশ
- ককরোচ জনতা পার্টি’
- বিক্ষোভ


