Delhi Weather | ঘন কালো মেঘে ঢাকা দিল্লির আকাশ, Red Alert জারি রাজধানীতে!
Friday, September 4 2026, 4:18 pm

Key Highlightsশুক্রবার ঘন কালো মেঘে ঢাকা পড়েছে দিল্লির আকাশ। তারপরেই রেড অ্যালার্ট জারি করে আবহাওয়া দপ্তর।
বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিল্লিতে। রাজধানীতে রেড অ্যালার্ট জারি করলো আবহাওয়া দপ্তর। সূত্রের খবর, খারাপ আবহাওয়ার জন্য ট্রাভেল অ্যাডভাইজ়ারি করে একাধিক বিমান বাতিলের কথা জানিয়েছে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া। শুক্রবার খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে আসার পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্তত ৯টি ফ্লাইট। জয়পুর ও লখনৌয়ের দিকে ৪টি করে এবং আমেদাবাদের দিকে একটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভারী বৃষ্টির কারণে জল জমেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। তার ফলে অন্তত ৪০০টি ফ্লাইট উড়তে দেরি হয়েছে।


