Delhi SIR List | SIR-নোটিস পেলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর-লালকৃষ্ণ আদবাণীও! তালিকায় আর কারা কারা?
Sunday, September 20 2026, 1:21 pm

Key Highlightsএসআইআর তালিকায় দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণীর নাম যেমন রয়েছে, তেমনই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নামও আছে।
নয়া দিল্লিতে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের প্রক্রিয়ায় এবার নাম জড়ালো বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণীরও। এমনকি নির্বাচন কমিশনার এস এস সান্ধুর নামেও নোটিস পাঠানো হয়েছে। সূত্রের খবর, ভোটার রেকর্ডে তাঁর নামের বানান মিলছে না। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও তাঁর স্ত্রী কিয়োটো এস জয়শঙ্করের নাম নোটিস লিস্টে রয়েছে ভেরিফিকেশনের জন্য। আইনজীবী কপিল সিবল ও বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির নামে নোটিস পাঠানো হয়েছে। সূত্রের খবর, ২০০২ সালের এসআইআর তালিকায় তাদের ম্যাপিং হয়নি। প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী ও তাঁর মেয়ে প্রতিভা আদবাণীর নামও লিস্টে রয়েছে। এদের সকলকেই হিয়ারিংয়ে ডাকা হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- সুব্রহ্মণ্যম জয়শঙ্কর
- লালকৃষ্ণ আডবাণী
- ভোট প্রচার


