Nirav Modi | ‘নীরব মোদীকে ভারতের হাতে তুলে না দেওয়ায়, অবৈধ ভারতীয় অভিবাসীদেরও নেয়নি দিল্লি’, দাবি ব্রিটেনের প্রাক্তন স্বরাষ্ট্র সচিবের!

Key Highlightsনীরব মোদীকে হস্তান্তর করা হয়নি বলেই,ব্রিটেনে থাকা ভারতীয় অভিবাসীদের দেশে ফেরাতে রাজি হচ্ছে না ভারত সরকার,এমনটাই দাবি করলেন সেই দেশের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল।
নীরব মোদীকে হস্তান্তর করা হয়নি বলেই,ব্রিটেনে থাকা ভারতীয় অভিবাসীদের দেশে ফেরাতে রাজি হচ্ছে না ভারত সরকার,এমনটাই দাবি করলেন সেই দেশের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদী এখন ব্রিটেনের জেলে বন্দি। লড়ছেন আইনি লড়াই। শত অনুরোধেও তাঁকে ভারতের হাতে তুলে দেয়নি ব্রিটিশ সরকার। সেই কারণেই নয়াদিল্লি ব্রিটেনে থাকা ভারতীয় অভিবাসীদের দেশে ফেরাতে রাজি হচ্ছে না বলে দাবি প্রীতি প্যাটেলের। প্রীতি প্যাটেল কনজারভেটিভ (টোরি) পার্টির নেত্রী। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ব্রিটেনের স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলেছেন। তাঁর সাক্ষাৎকারের ভিত্তিতে নীরব মোদীর উত্থান এবং পতন নিয়ে ‘ডায়মন্ড কিং’ নামে চার পর্বের একটি পডকাস্ট শুট করেছেন ডেইলি টেলিগ্রাফ-এর সাংবাদিক রব মেনডিক ও মিক ব্রাউন। সেখানেই এই মন্তব্য করেছেন প্রীতি। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি ব্রিটেন সরকার।
- Related topics -
- আন্তর্জাতিক
- ব্রিটেন
- ভারত


