Delhi Protest | আজ ফের দিল্লিতে উত্তেজনার আশঙ্কা! ইন্ডিয়া গেট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলের পরিকল্পনা বিরোধী নেতাদের!

Monday, October 12 2026, 4:41 am
Delhi Protest | আজ ফের দিল্লিতে উত্তেজনার আশঙ্কা! ইন্ডিয়া গেট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলের পরিকল্পনা বিরোধী নেতাদের!
highlightKey Highlights

ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি।


ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সোমবার ইন্ডিয়া গেট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করার পরিকল্পনা নিয়েছেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়্গে-সহ বিরোধী নেতারা। প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা থাকলেও, তিনি সেই সাক্ষাতের আবেদন খারিজ করেছেন। এদিকে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে বিক্ষোভের অনুমতি চেয়ে সংসদ মার্গ থানায় যাওয়ার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর নিরাপত্তা ও ব্যারিকেড ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File