Delhi Protest | যন্তর মন্তরের বিক্ষোভে মহিলা সাংবাদিক হেনস্থা! উত্তেজনা রাজধানীতে

Sunday, October 4 2026, 2:14 pm
Delhi Protest | যন্তর মন্তরের বিক্ষোভে মহিলা সাংবাদিক হেনস্থা! উত্তেজনা রাজধানীতে
highlightKey Highlights

শনিবার দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচিতে তিন মহিলা সাংবাদিককে শারীরিক হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।


ভোটার তালিকার Special Intensive Revision নিয়ে অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবারের পরে শনিবারও যন্তর মন্তরে মিছিলের আয়োজন করেছিল AISA-সহ একাধিক সংগঠনের সদস্যরা। অভিযোগ, মিছিল চলাকালীন তিন মহিলা সাংবাদিককে হেনস্থা করা হয়। এই ঘটনার প্রতিবাদে রবিবার পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদ দেখালো ককরোচ জনতা পার্টির সদস্যরা। এসিপি বিবেক ভগতের বিরুদ্ধে অভিযোগ করেছেন সিজেপি পার্টির সদস্যরা। অন্যদিকে দিল্লি পুলিশ জানিয়েছে তিন মহিলা সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে দিল্লি পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File