Delhi | ভূমিকম্পের জেরেই ভেঙে পড়েছে দিল্লির বহুতল? চলছে উদ্ধারকাজ, মৃত বেড়ে ৫

Thursday, October 8 2026, 2:06 pm
Delhi | ভূমিকম্পের জেরেই ভেঙে পড়েছে দিল্লির বহুতল? চলছে উদ্ধারকাজ, মৃত বেড়ে ৫
highlightKey Highlights

পূর্ব দিল্লির সীমাপুরীতে চারতলা বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ।


বুধবার দিল্লির সীমাপুরিতে ঈদগাহ মসজিদের কাছে একটি পাঁচতলা বাড়ি ভেঙে পড়ে। বুধবার দুপুরে এই ঘটনায় শিশু-সহ তিন জনের দেহ উদ্ধার হয়েছিল। বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হলো আরও দু’জনের দেহ। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫। কী ভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উত্তরাখণ্ডে হওয়া ভূমিকম্পের জেরে রাজধানীতে কম্পন অনুভূত হয়। প্রশাসনের অনুমান, ভূমিকম্পের জেরে ওই বহুতলে ফাটল ধরে। তার পরেই এই বিপর্যয়। এই বিপর্যয়ে অন্তত আট জন জখম হয়েছেন। তাহিরপুরের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। দিল্লি ফায়ার সার্ভিস, এনডিআরএফ, ডিডিএমএ, এমসিডি এবং ডিইউএসআইবি-র কর্মীদের নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে দিল্লি পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File