Delhi | স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আসেননি রাহুল-খাড়গে! আসন নিয়ে অসন্তোষ?
Saturday, August 15 2026, 3:50 pm

Key Highlightsরাহুল গান্ধি ও মল্লিকার্জুন খাড়গের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আসন বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যেই কংগ্রেসকে প্রাক্তন বিরোধী দলনেতাদের আসনের তালিকা পাঠাল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।
টানা তৃতীয়বার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আসলেন না লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। গুঞ্জন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আসন বরাদ্দ নিয়ে সন্তুষ্ট নন কংগ্রেসের শীর্ষ দুই নেতা। শুক্রবার আসন বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যেই কংগ্রেসকে প্রাক্তন বিরোধী দলনেতাদের আসনের তালিকা পাঠায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। ওই তালিকায় আগের সরকারের আমলে বিজেপির প্রাক্তন বিরোধী দলনেতা সুষমা স্বরাজ ও অরুণ জেটলির বসার জায়গার উল্লেখ রয়েছে। সূত্রের খবর, এই তালিকা পেয়েও সন্তুষ্ট হয়নি কংগ্রেস। অন্যদিকে কংগ্রেসের দাবি, মল্লিকার্জুন খাড়গেকে দ্বিতীয় বা তৃতীয় সারিতে আসন দেওয়া হয়েছিল। অনুষ্ঠানের মঞ্চে পৌঁছতে তাঁর হাঁটাচলা করতে অসুবিধা হবে বলে তিনি লালকেল্লায় যাননি।
- Related topics -
- দেশ
- রাহুল গান্ধী
- কংগ্রেস নেতা
- কংগ্রেস
- কংগ্রেস প্রার্থী
- কংগ্রেস সভাপতি
- ভারত
- স্বাধীনতা দিবস
- নয়াদিল্লি


