Delhi | প্রতিরক্ষা মন্ত্রকের মহিলা অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধার দিল্লিতে! খুন না আত্মহত্যা? অভিযোগের তীর শ্বশুরবাড়ির দিকে!
Sunday, August 23 2026, 3:51 pm

Key Highlightsপ্রতিরক্ষা মন্ত্রকের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে কর্মরত ছিলেন বছর তিরিশের নাজ়িয়া। গত ২১ অগস্ট ভোর ৪টে নাগাদ নাজ়িয়ার পরিবারকে জানানো হয়, মেয়ে আত্মহত্যা করেছে।
দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকে কর্মরত এক তরুণী অফিসারের রহস্যমৃত্যু। দিল্লির দ্বারকার বাড়ি থেকে উদ্ধার হলো ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নাজ়িয়া খানম। প্রতিরক্ষা মন্ত্রকের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে কর্মরত ছিলেন নাজিয়া। গত ২১ অগস্ট ভোর ৪টে নাগাদ নাজ়িয়ার পরিবারকে জানানো হয়, মেয়ে আত্মহত্যা করেছে। নাজিয়ার বাবা তাওয়াব খানের অভিযোগ, নাজ়িয়ার স্বামী আজ়ম আলি খান, শাশুড়ি সামিন নিশা এবং শ্বশুর বাবর আলি খান নাজ়িয়াকে হেনস্থা করতেন। তার জেরেই এই ঘটনা ঘটেছে। নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন নাজিয়ার পরিবার।


