Delhi | দিল্লির সীমাপুরিতে ভেঙে পড়লো পাঁচতলা বাড়ি! ধ্বংসস্তূপের নিচে আটকে বহু
Wednesday, October 7 2026, 5:17 pm

Key Highlightsধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দিল্লিতে বিপর্যয়। বুধবার রাজধানীর সীমাপুরিতে পাঁচতলা একটি বাড়ি ভেঙে পড়ে আহত একাধিক। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে খবর, আজ দুপুর সাড়ে ৩টে নাগাদ তাঁদের কাছে বাড়ি ভেঙে পড়ার খবর আসে। মাপুরির ঈদগাহ মসজিদের কাছে ঘটনাটি ঘটে। দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বেশ কয়েকজনকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে রাজীব গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঘটনার জেরে সীমাপুরি গোলচক্কর, ডিএলএফ ভূপূরা এবং সংলগ্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- দিল্লি পুলিশ
- উদ্ধারকার্য


