Delhi | ফের সংসদ অভিযানের ডাক দিল্লিতে, E20 পেট্রল নিয়ে প্রতিবাদ ব্যবসায়ীদের

Sunday, July 26 2026, 5:32 pm
Delhi | ফের সংসদ অভিযানের ডাক দিল্লিতে, E20 পেট্রল নিয়ে প্রতিবাদ ব্যবসায়ীদের
highlightKey Highlights

ইথানল মিশ্রিত পেট্রোল (ই২০) চালুর বিরোধিতায় আগামী ৪ অগস্ট সংসদ অভিযানের ডাক দিল দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্যুরিস্ট ট্রান্সপোর্টার্স অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন।


ফের দিল্লি অভিযানের ডাক। ইথানল মিশ্রিত পেট্রোল (ই২০) চালুর বিরোধিতায় আগামী ৪ আগস্ট সংসদ অভিযানের ডাক দিল দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্যুরিস্ট ট্রান্সপোর্টার্স অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে আখ নিয়ে উপস্থিত হন সংগঠনের সভাপতি সঞ্জয় সম্রাট। সম্রাটের কথায়, “দেশের বিভিন্ন প্রান্তের পরিবহণ ব্যবসায়ী এবং গাড়ির মালিকরা জানিয়েছেন, ই২০ জ্বালানি ব্যবহারের ফলে মাইলেজ কমে যাচ্ছে, রক্ষণাবেক্ষণের খরচ বাড়ছে এবং ইঞ্জিনের কর্মক্ষমতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ২০১৫ সালের আগে তৈরি বহু গাড়ি ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের উপযোগী নয়। এই ধরনের জ্বালানি মূলত নতুন মডেলের গাড়ির জন্য উপযুক্ত।” সংগঠনের দাবি, ওইদিন হাজার হাজার ক্যাবচালক ও ট্রাকচালক এই বিক্ষোভে অংশ নেবেন। সঞ্জয় সম্রাট স্পষ্ট জানিয়েছেন, এই আন্দোলনের সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File