Delhi | দিল্লির সত্য নিকেতনে ধসে পড়লো আস্ত বিল্ডিং! ধ্বংস্তুপ চাপা পড়ে মৃত ১, আহত ২
Sunday, September 6 2026, 1:55 pm

Key Highlightsওই বাড়িটিতে পড়ুয়াদের জন্য পিজি চলত বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে একাধিক পড়ুয়া আটকে থাকার আশঙ্কা তৈরি হয়েছিল।
দিল্লিতে ধসে পড়লো আস্ত বিল্ডিং। মৃত ১ পড়ুয়া। শনিবার দক্ষিণ-পশ্চিম দিল্লির আর কে পুরমের সত্য নিকেতন এলাকায় আচমকাই ভেঙে পরে একটি আস্ত বিল্ডিং। স্থানীয় সুত্রে খবর, ওই বিল্ডিংয়ে পড়ুয়াদের পিজি চলতো। ফলে ধ্বংসস্তূপের নিচে একাধিক পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), দিল্লি ফায়ার সার্ভিস-সহ একাধিক উদ্ধারকারী সংস্থা। দল ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে NDRF-এর একটি দল। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা পড়ুয়াদের উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ২ জন। মোট ৪ জনকে চিকিৎসার জন্য AIIMS ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। ১ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।


