Delhi Metro | সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা! দিল্লিতে বন্ধ একাধিক মেট্রো স্টেশন!

Monday, October 12 2026, 6:22 am
Delhi Metro | সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা! দিল্লিতে বন্ধ একাধিক মেট্রো স্টেশন!
highlightKey Highlights

সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।


সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রবিবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে শান্তিপূর্ণ আন্দোলনে কাউকে আটক করা যাবে না এবং মেট্রো পরিষেবা বন্ধ রাখা যাবে না। কিন্তু তা সত্ত্বেও সোমবার ইন্ডিয়া জোটের সুপ্রিম কোর্ট অভিযান ও পদযাত্রাকে কেন্দ্র করে সেন্ট্রাল দিল্লির ৬টি মেট্রো স্টেশন বিকেল চারটে পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়া জোটের এই কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কংগ্রেসের বারাখাম্বা রোডের জমায়েত এবং প্রতিবাদ মিছিলের কথা মাথায় রেখে দিল্লির ৩০টি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর আগে গতকাল রবিবার এই চত্বর থেকে প্রায় ৪০০ জনকে আটক করেছিল পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File