Delhi INDIA Alliance Protest | আহতদের সমর্থনে পদযাত্রা, রাহুলের নেতৃত্বে গান্ধী স্মৃতিস্থলে INDIA জোটের সাংসদরা
Thursday, July 23 2026, 3:30 pm

Key Highlightsকংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-র নেতৃত্বে ইন্ডিয়া জোটের সদস্যরা গান্ধী স্মৃতিস্থলের উদ্দেশ্যে রওনা দিলেন। বিক্ষোভকারী পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিতেই এই অভিযান তাদের।
নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল দিল্লি। গত কয়েকদিন ধরেই যন্তর মন্তরে প্রতিবাদ বিক্ষোভে বসেছেন ছাত্রছাত্রীরা। প্রতিবাদ মিছিলে নির্বিচারে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়া, মহিলাদের ইচ্ছাকৃতভাবে আঘাত করার মতো নানা অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। এবার নিট প্রশ্নপত্র ফাঁসের কারণে যে সকল পরীক্ষার্থীরা আত্মহত্যা করেছেন এবং সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জে যারা আহত হন, তাদের সমর্থন জানাতে পথে রাহুল গান্ধী। এদিন সন্ধ্যায় তিনটি বাসে করে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সদস্যরা গান্ধী স্মৃতিস্থলের উদ্দেশ্যে রওনা দিলেন। উল্লেখ্য, ইতিমধ্যেই মধ্য রাত পর্যন্ত দিল্লির যন্তর মন্তর ও তার আশেপাশের দেড় কিলোমিটার চত্বরে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লির কনৌট প্লেসে জারি করা হয়েছে ১৬৩ ধারা।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি চলো
- দিল্লি হাইকোর্ট
- দিল্লি পুলিশ
- দিল্লি সরকার
- রাহুল গাঁধী
- নিট পরীক্ষা


