Vande Bharat Sleeper | দিল্লি-হাওড়া পৌঁছানো যাবে মাত্র ১৫ ঘণ্টায়, এই রুটে বন্দে ভারত স্লিপার, ভাড়া কত?
Tuesday, October 20 2026, 12:28 pm

Key Highlightsদিল্লি থেকে হাওড়া রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর প্রস্তাব এসেছে।
দূরপাল্লার যাত্রীদের জন্য সুখবর। খুব শীঘ্রই দিল্লি থেকে হাওড়া রুটে চালু হতে চলেছে বহুল প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেন। রেলওয়ে বোর্ডের প্রস্তাব অনুযায়ী, প্রায় ১,৪৯৯ কিলোমিটার পথ মাত্র ১৫ ঘণ্টায় অতিক্রম করবে এই ট্রেন। রাজধানী এক্সপ্রেসের তুলনায় প্রায় দু’ঘণ্টা কম সময় লাগবে। নতুন এই ট্রেনে মোট ১৬টি এসি কোচ থাকবে— যার মধ্যে ১১টি থ্রি-টায়ার, ৪টি টু-টায়ার এবং ১টি ফার্স্ট এসি কোচ। ট্রেনটি কানপুর, প্রয়াগরাজ, গয়া ও আসানসোলের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে থামতে পারে। তবে ট্রেন চালুর দিনক্ষণ, চূড়ান্ত সময়সূচি ও ভাড়া এখনও রেলের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আধুনিক সুযোগ-সুবিধা ও 'কবচ' সুরক্ষাবলয়যুক্ত এই ট্রেন চালু হলে পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায় যোগ হবে।


