Delhi High Court | শারীরিক হেনস্থা না করলেও মহিলার বিরুদ্ধে করা যাবে গণধর্ষণের অভিযোগ! জানালো দিল্লি হাই কোর্ট
Friday, October 16 2026, 3:37 am

Key Highlightsকোনও মহিলা নিজে শারীরিকভাবে ধর্ষণের ঘটনায় সরাসরি যুক্ত না থাকলেও তিনি গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত হতে পারেন।
বৃহস্পতিবার এক মহিলার বিরুদ্ধে গঠিত চার্জকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি ছিল দিল্লি হাই কোর্টে। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে শারীরিক ভাবে ধর্ষণ না করলেও তাতে মদত দেওয়ার অভিযোগ ওঠে। এই মামলার রায়ে হাইকোর্ট জানান, কোনও মহিলা গণধর্ষণের ঘটনায় সরাসরি যুক্ত না হলেও তিনি অভিযুক্ত হতে পারেন। হাই কোর্টের দেওয়া ৪৫ পৃষ্ঠার এক রায়ে বিচারপতি অনুপ জয়রাম ভামভানি জানান, 'ব্যক্তি' শব্দটি শুধুমাত্র পুরুষদের জন্য নয়। এই ধরনের অপরাধে শামিল হলে তিনি মহিলা বলে ছাড় পাবেন না। এমনটাই জানিয়েছে দিল্লি হাই কোর্ট রায়।
- Related topics -
- দেশ
- দিল্লী হাইকোর্ট
- নয়াদিল্লি
- দিল্লী
- দিল্লি হাইকোর্ট
- গণধর্ষণ
- ধর্ষণ


