Delhi HC | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মহিলার ডিপফেক ছবি, CJP নেতাদের নোটিস দিল্লি হাই কোর্টের!

Friday, September 25 2026, 12:53 pm
Delhi HC | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মহিলার ডিপফেক ছবি, CJP নেতাদের নোটিস দিল্লি হাই কোর্টের!
highlightKey Highlights

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক মহিলার আপত্তিকর ডিপফেক ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র চার নেতা সৌরভ দাস, অভিজিৎ দীপকে ও আশুতোষ রাঙ্কাকে নোটিস পাঠাল দিল্লি হাই কোর্ট।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক মহিলার আপত্তিকর ডিপফেক ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র চার নেতা সৌরভ দাস, অভিজিৎ দীপকে ও আশুতোষ রাঙ্কাকে নোটিস পাঠাল দিল্লি হাই কোর্ট। পাশাপাশি সোশাল মিডিয়া থেকে ওই বিকৃত ছবি অবিলম্বে মুছে ফেলার জন্য মেটাকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত মন্তব্য করে যে এটি এক অভূতপূর্ব ঘটনা, যেখানে মহিলার পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকেও জড়িয়ে সম্মানহানি করা হয়েছে। আবেদনকারী মহিলার নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাঁর পরিচয় গোপন রাখতে দিল্লি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়ে মামলার পরবর্তী শুনানি ১৪ অক্টোবর ধার্য করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File