Supreme Court | দিল্লিতে পরপর ধর্ষণ! ক্ষুব্ধ সুপ্রিম কোর্টে ফিরে এল 'নির্ভয়া' কাণ্ডের স্মৃতি!

Monday, September 28 2026, 11:00 am
Supreme Court | দিল্লিতে পরপর ধর্ষণ! ক্ষুব্ধ সুপ্রিম কোর্টে ফিরে এল 'নির্ভয়া' কাণ্ডের স্মৃতি!
highlightKey Highlights

রাজধানী দিল্লিতে মাত্র কয়েকদিনের ব্যবধানে পরপর গণধর্ষণের ঘটনায় চরম ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।


রাজধানী দিল্লিতে মাত্র কয়েকদিনের ব্যবধানে পরপর গণধর্ষণের ঘটনায় চরম ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সোমবার দিল্লি পুলিশ ও সরকারের ভূমিকায় অসন্তোষ ব্যক্ত করে শীর্ষ আদালত জানায়, বর্তমান পরিস্থিতি ২০১২ সালের নির্মম নির্ভয়া কাণ্ডের স্মৃতি ফিরিয়ে আনছে। বিচারপতি জেবি পারদিওয়ালার নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, আমজনতার ন্যূনতম নিরাপত্তা দিতে পুলিশ ও প্রশাসন ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। বাসে বা পার্কে সিসিটিভি ও পর্যাপ্ত আলোর অভাব নিয়ে কড়া সমালোচনা করে আদালত স্মরণ করিয়ে দেয়, ভয়হীন ও সম্মানজনক জীবনযাপন প্রতিটি নাগরিকের অধিকার। কালকাজি মন্দিরের কাছের পার্কে নাবালিকাকে ভুয়ো পুলিশ সেজে ধর্ষণ এবং চলন্ত বাসে নাবালিকা ধর্ষণের মতো একের পর এক ঘটনায় স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিয়ে প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File