Delhi Fire | দিল্লির সাকেতে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড! আহত ২, উদ্ধার ১৫
Saturday, November 7 2026, 4:32 am

Key Highlightsদক্ষিণ দিল্লির সাকেতের সইদুল আজাইব এলাকায় একটি গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার বিকেলের এই ঘটনায় দু’জন আহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ছ’টি গাড়ি।
শুক্রে রাজধানীতে ভয়াবহ অগ্নিকান্ড। দক্ষিণ দিল্লির সাকেত এলাকায় একটি গাড়ির শোরুমে লাগলো আগুন। প্রশাসন সূত্রে খবর, এদিন দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ সইদুল আজাইব এলাকার ওই শোরুমে আগুন লাগার খবর আসে। শোরুমটি একটি মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে অবস্থিত। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ধোঁয়ায় ভরে যায় শোরুম চত্বর। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল, পুলিশ-সহ বিভিন্ন জরুরি পরিষেবার কর্মীরা। সূত্রের খবর, বিল্ডিংয়ের ভিতর থেকে প্রায় ১২ থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে আহত দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আগুনের গ্রাসে ক্ষতিগ্রস্ত হয়েছে শোরুমের ছ’টি গাড়ি। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। কী কারণে শোরুমে আগুন লাগল, তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
- Related topics -
- দেশ
- দিল্লী
- নয়াদিল্লি
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- অগ্নিদগ্ধ দেহ
- আহত


