Delhi Fire | তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাজধানীতে মৃত দুই মহিলা-সহ ৩

Friday, June 12 2026, 5:49 am
Delhi Fire | তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাজধানীতে মৃত দুই মহিলা-সহ ৩
highlightKey Highlights

দিল্লির তুঘলকাবাদের একটি বহুতলে আগুন লেগে দুই মহিলা-সহ তিন জনের মৃত্যু।


রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকান্ড। বৃহস্পতিবার রাতে তুঘলকাবাদের একটি বহুতলের বেসমেন্টের পার্কিং এলাকায় প্রথমে আগুন লাগে। রাত আড়াইটে নাগাদ পার্কিং এরিয়ায় রাখা স্কুটার ও মোটরসাইকেলে আগুন লেগে মুহূর্তের পাঁচতলা পর্যন্ত পৌঁছে যায় ঘন ধোঁয়া। রাত একটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় দমকল। মই এবং বিশেষ সরঞ্জামের সাহায্যে আটকে পড়া ৫ জন বাসিন্দাকে একে একে উদ্ধার করা হয়। এই ঘটনায় দুই মহিলা-সহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আট জনেরও বেশি। ভোর ৩:৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File