R G Kar | আর জি কর-কাণ্ডের 'অভিশপ্ত' ঘরে দিল্লির সিবিআই টিম, নতুন অফিসারের নেতৃত্বে সুবিচারের আশা!

Monday, August 3 2026, 12:31 pm
R G Kar | আর জি কর-কাণ্ডের 'অভিশপ্ত' ঘরে দিল্লির সিবিআই টিম, নতুন অফিসারের নেতৃত্বে সুবিচারের আশা!
highlightKey Highlights

রাজ্যে সরকার বদল হতেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুন কাণ্ডে ফের সক্রিয় সিবিআই।


রাজ্যে সরকার বদল হতেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুন কাণ্ডে ফের সক্রিয় সিবিআই। তদন্তের জাল গোটাতে দিল্লি থেকে ৪ সদস্যের বিশেষ প্রতিনিধি দল পৌঁছয় হাসপাতালে। জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে সিনিয়র আধিকারিকদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, যে জায়গায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ, সেই জায়গাই ফের খতিয়ে দেখবেন তদন্তকারীরা। সোমবার সকালে কলকাতার সিবিআই দপ্তরে দীর্ঘসময় বৈঠকের পর দুপুর সিবিআইয়ের বিশেষ দল পৌঁছয় ঘটনাস্থলে। কয়েকদিন আগেই আর জি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার তদন্তকারী আধিকারিক বদল হয়েছে। বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে এই ঘটনার তদন্তের ১২ নম্বরের স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ে। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে গঠিত সিট তদন্ত শুরু করেছে বলে জানান সিবিআইয়ের আইনজীবী পার্থসারথী দত্ত। সোমবার নতুন তদন্তকারী আধিকারিকের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে কোনও তথ্য-প্রমাণ আগেরপ তদন্ত থেকে বাদ পড়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলের বিভিন্ন দিক পর্যবেক্ষণ এবং তদন্ত-সংক্রান্ত নথিপত্রও পুনর্বিবেচনা করা হয় এদিন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File