Bomb Threat Delhi | সাতসকালে রাজধানীতে 'বোমা হুমকি'! লালকেল্লা-দিল্লির সচিবালয়ে তল্লাশি পুলিশের
Saturday, July 11 2026, 7:21 am

Key Highlightsশনিবার ভোরে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এমন ফোন কল ঘিরে হইচই পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টা জানানো হয় দিল্লি পুলিশকে।
শনিবার রাজধানী দিল্লিতে বোমাতঙ্ক। এদিন ভোরে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন কল ঘিরে হইচই পড়ে যায়। ওই ফোনে এক অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জানায়, লাল কেল্লা এবং দিল্লির সচিবালয়ে বোমা রাখা আছে। খবর পেয়েই লকেল্লা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। স্নিফার ডগ নিয়ে শুরু হয় তল্লাশি। দিল্লির সচিবালয়েও পৌঁছে যায় পুলিশ,দমকলও। তবে কোনো জায়গা থেকেই এখনও পর্যন্ত বোমা বা সন্দেহজনক বস্তুর কোনও হদিশ মেলেনি। এ ছাড়াও, রাজধানীর দু'টি স্কুলেও ইমেলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সেখানেও পুলিশ, বম্ব স্কোয়াড সহ তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী।
- Related topics -
- দেশ
- দিল্লি সরকার
- দিল্লি পুলিশ
- দিল্লি চলো
- নয়াদিল্লি
- বোমাতঙ্ক
- বিস্ফোরণ
- ভারত


