Bengali Professor Murder Delhi | সম্পত্তির লোভে খুন? দিল্লিতে বাঙালি অধ্যাপিকা হত্যাকাণ্ডে গ্রেফতার বর্ধমানের দম্পতি!

Sunday, June 7 2026, 3:00 pm
Bengali Professor Murder Delhi | সম্পত্তির লোভে খুন? দিল্লিতে বাঙালি অধ্যাপিকা হত্যাকাণ্ডে গ্রেফতার বর্ধমানের দম্পতি!
highlightKey Highlights

প্রায় ১,৪০০ কিমি পাড়ি দিয়ে দিল্লি যাত্রা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা দেবস্মিতা পালের হত্যাকাণ্ডে বর্ধমান থেকে এই দম্পতিকে বৃহস্পতিবার তুলে নিয়ে যায় পুলিশ।


দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাঙালি অধ্যাপিকা খুনের ঘটনায় অবশেষে রহস্যভেদ। বর্ধমান থেকে গ্রেফতার করা হল এক ভাড়াটিয়া দম্পতিকে। দিল্লি পুলিশ সূত্রে খবর, বর্ধমান থেকে দিল্লিতে গিয়ে অধ্যাপিকাকে খুন করেন ওই দম্পতি। স্থানীয় সূত্রে খবর, দেবস্মিতার দাদুর বাড়িতে ভাড়া থাকতেন ওই দম্পতি। বাড়িটি বর্ধমান পুরসভার বাদামতলা এলাকার অরবিন্দ স্টেডিয়ামের উল্টোদিকের গলিতে। পুলিশ সূত্রে খবর, বাড়িটির মালিকানা নিয়ে ঝামেলার জেরেই এই খুন করা হয়েছে। গত বুধবার দিল্লি পৌঁছে অধ্যাপিকাকে খুন করে আবার বর্ধমান ফিরে এসেছিলেন ওই দম্পতি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File