Delhi AQI | ৪০০ পেরিয়ে ‘ভয়াবহ’ পর্যায়ে পৌঁছলো দিল্লি! বিষাক্ত কুয়াশায় ঢেকেছে রাজপথ

Friday, November 13 2026, 4:18 am
Delhi AQI | ৪০০ পেরিয়ে ‘ভয়াবহ’ পর্যায়ে পৌঁছলো দিল্লি! বিষাক্ত কুয়াশায় ঢেকেছে রাজপথ
highlightKey Highlights

শুক্রবার সকালে শহরের একাধিক এলাকায় বাতাসের গুণমান সূচক (AQI) ৪০০ পেরিয়ে ‘ভয়াবহ’ (Severe) পর্যায়ে পৌঁছেছে।


সপ্তাহের শুরু থেকেই দিল্লির বাতাস ক্রমশ দূষিত হয়ে উঠছিল। সপ্তাহান্তে ফের বিষাক্ত ধোঁয়াশায় ঢাকলো রাজপথ। শুক্রবার সকালে শহরের একাধিক এলাকায় বাতাসের গুণমান সূচক (AQI) ৪০০ পেরিয়ে ‘ভয়াবহ’ (Severe) পর্যায়ে পৌঁছেছে। আজ দিল্লির সামগ্রিক গড় AQI দাঁড়িয়েছে ৪০৩। অতি খারাপ পর্যায়ে আইআইটি দিল্লি (৪৮৭), চাঁদনি চক (৪৭৬), বসুন্ধরা এনক্লেভ (৪২৯), ছাওলা (৪২৭), ওয়াজিরপুর (৪২৫), আনন্দ বিহার (৪১৭), রোহিণী (৪১১), অশোক বিহার (৪০৩), ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (৪০২)। বিশেষজ্ঞদের মতে বৃহস্পতিবার থেকে নাড়াপোড়ার ধোঁয়ার প্রভাব বাড়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে রাজধানীতে। বাসিন্দাদের অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File