Delhi Air Pollution | ধোঁয়াশার কবলে দিল্লি, দূষণের মাত্রা এখনও ‘খারাপ’ পর্যায়ে!
Wednesday, November 11 2026, 6:43 am

Key Highlightsমঙ্গলবারের তুলনায় অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও দূষণের মাত্রা এখনও ‘খারাপ’ পর্যায়েই রয়েছে।
দিল্লিতে তুঙ্গে দূষনের মাত্রা। যদিও মঙ্গলবারের তুলনায় অবস্থার সামান্য উন্নতি হয়েছে। বুধবার সকাল ৭টার একিউআই ২৯৯। সবচেয়ে করুণ অবস্থা চাওলার। সেখানে একিউআই ৩৯৬। এরপরই চাঁদনি চক (৩৭৯), ডিটিইউ (৩৭৫), আইআইটি দিল্লি (৩৭৫), উত্তর ক্যাম্পাস (৩৭৪), আইটিও (৩৬৭), বুরারি ক্রসিং (৩৬২), পুসা (৩৫৯), এনটিএইচ নরেলা (৩৫২), জাফরপুর (৩৫২)। দিওয়ালিতে লাগামছাড়া আতশবাজি পোড়ানোর পর থেকেই পরিস্থিতি হয়ে উঠেছে ভয়ংকর। দিল্লির মন্ত্রী কপিল মিশ্র দূষণের জন্য পড়শি রাজ্যগুলিতে শস্যের গোড়া পোড়ানোকে দায়ী করা হয়েছে। ইতিমধ্যেই দূষণ নিয়ন্ত্রণের পদ্ধতি জানতে চেয়ে দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানা সরকারকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- পরিবেশ দূষণ
- বায়ুদূষণ
- এয়ার কোয়ালিটি ইনডেক্স


