WB নির্বাচন ২০২৬TMC0BJP0LFT+ISF0INC0অন্যান্য0ফলাফল
Key Highlights
Delhi | বিষাক্ত দিল্লির বাতাস, রাজধানীতে সরকারি কর্মীদের অফিস টাইম বদল রেখা গুপ্তা সরকারের
Friday, November 7 2025, 5:04 pm

Key Highlightsসরকারি দপ্তরের কর্মীদের কাজের শিফট ভাগ করে দেওয়া হবে। নিজের জন্যে বরাদ্দ করা শিফটে কাজ করবেন কর্মীরা।
রাজধানী দিল্লির বায়ুর মান ক্রমশ 'খারাপ' থেকে 'অতি খারাপ' পর্যায়ে পৌঁছেছে। দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে দিল্লিবাসীর। এই পরিস্থিতিতে সরকারি দপ্তরের কর্মীদের জন্যে বড়ো সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সূত্রের খবর, ১৫ই নভেম্বর থেকে দপ্তরগুলিতে Staggered hours চালু করা হবে। সরকারি দপ্তরের কর্মীদের কাজের শিফট ভাগ করে দেওয়া হবে। একই শিফটে কাজ করার বদলে নিজের জন্যে বরাদ্দ করা শিফটে কাজ করবেন কর্মীরা। উল্লেখ্য, শুক্রবার রাজধানীর AQI ছিল ৩০৯, যা 'খুব খারাপ' পর্যায়ে পড়ে।
- Related topics -
- দেশ
- দিল্লি সরকার
- দিল্লি পুলিশ
- নয়াদিল্লি
- দিল্লি হাইকোর্ট
- পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট
- কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ
- বায়ুদূষণ
- পরিবেশ দূষণ


