Deepathoon | অবশেষে তিরুপারানকুন্দ্রাম পাহাড়ের চূড়ার ‘দীপথুন’ স্তম্ভে জ্বলল প্রদীপ, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর

Saturday, November 28 2026, 2:37 pm
Deepathoon | অবশেষে তিরুপারানকুন্দ্রাম পাহাড়ের চূড়ার ‘দীপথুন’ স্তম্ভে জ্বলল প্রদীপ, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর
highlightKey Highlights

দীর্ঘ আইনি লড়াইয়ের পর শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে দীপথুন স্তম্ভে প্রদীপ জ্বালানোর নির্দেশ দেওয়া হয়েছিল।


দীর্ঘ বিতর্কের পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি। তামিলনাড়ুর মাদুরাইয়ের তিরুপারানকুন্দ্রাম পাহাড়ের চূড়ার ‘দীপথুন’ স্তম্ভে জ্বলল প্রদীপ। শনিবার বিকেল ৫টায় হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস বৈদ্যনাথন এবং বিচারপতি ভি পার্থিবনের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। তিরুপারানকুন্দ্রাম পাহাড়ের ঠিক কোন জায়গায় প্রদীপ জ্বালানো হবে, সিকান্দার বাদশা আউলিয়া দরগার কাছে নাকি পাহাড়ের নিচে উচি পিল্লাইয়ার মন্দিরের কাছে অবস্থিত ‘দীপ মণ্ডপমে’, তা নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন একদল ভক্ত। বিশেষ বিবেচনার পর ‘কার্তিগাই দীপম’ উৎসব উপলক্ষে ‘দীপথুন’-এ প্রদীপ জ্বালানোর অনুমতি দেয় শীর্ষ আদালত। সিআরপিএফ-এর নিরাপত্তায় এদিন প্রদীপ জ্বালানো হলো দীপথুন স্তম্ভে। শুক্রবার রাতেই সোশাল মিডিয়ায় এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘ভেত্রিভেল মুরুগানুক্কু আরোগারা!’ অর্থাৎ ভগবান মুরুগনের জয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File