Debraj Chakraborty | থানা থেকে বেরিয়েই ‘অ্যাটাক’, দেবরাজকে লক্ষ্য করে পচা ডিম্ ছুড়লো জনতা!

Thursday, July 2 2026, 2:29 pm
Debraj Chakraborty | থানা থেকে বেরিয়েই ‘অ্যাটাক’, দেবরাজকে লক্ষ্য করে পচা ডিম্ ছুড়লো জনতা!
highlightKey Highlights

তৃণমূল কাউন্সিলরের গায়ে ডিম পড়েনি। সেই ডিম গিয়ে পড়ল পুলিশের গাড়িতে।


২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল। গতকালই গ্রেপ্তার করা হয়েছে দেবরাজকে। এদিন দেবরাজকে থানার থেকে বার করার সময়েই ঘটলো বিপত্তি। দেবরাজকে যতটা সম্ভব ঘিরে রেখেছিলেন পুলিশ কর্মীরা। সেই বর্ম এড়িয়ে ধেয়ে আসতে থাকে একের পর এক ডিম। ক্ষুব্ধ জনতার ডিম-বর্ষণ লক্ষ্যভ্রষ্ট হয়ে এসে লাগে পুলিশ কর্মীদের গায়েই। মাথায় টুপি পরে কোনোমতে নিজেকে বাঁচিয়ে বারাসত আদালতের ভিতরে ঢুকে যান দেবরাজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File