Debraj Chakraborty | মেলেনি রক্ষাকবচ, গ্রেপ্তার প্রাক্তন TMC কাউন্সিলার দেবরাজ চক্রবর্তী
Wednesday, July 1 2026, 3:29 pm

Key Highlightsসূত্রের খবর, বুধবার পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। তিনি বিধাননগর পুরসভার কাউন্সিলার ছিলেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল। তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। বুধবার পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হলো দেবরাজকে। উল্লেখ্য, সম্প্রতি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন দেবরাজ এবং তাঁর স্ত্রী অদিতি মুন্সি। অদিতি জামিন পেলেও দেবরাজের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- গ্রেফতার
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল রাজ্যসভার সাংসদ


