Debraj Chakraborty | গ্রেফতারির ৩৫ দিনের মাথায় জমা পরল চার্জশিট, আরও বিপাকে দেবরাজ চক্রবর্তী
Thursday, August 6 2026, 6:08 pm

Key Highlightsতৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেফতারের ৩৫ দিনের মাথায় বারাসাত জেলা আদালতে চার্জশিট জমা দিল তদন্তকারী সংস্থা।
তোলাবাজি, হুমকি থেকে প্রোমোটারি, জমি দখল সহ একাধিক অভিযোগে দেবরাজ চক্রবর্তীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারের ৩৫ দিনের মাথায় বারাসাত জেলা আদালতে চার্জশিট জমা দিল তদন্তকারী সংস্থা। সিন্ডিকেট চক্র পরিচালনা ও তোলাবাজি সংক্রান্ত অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১১১ ধারাসহ একাধিক ধারায় এই চার্জশিট পেশ করা হয়েছে। সূত্রের খবর, চার্জশিটে ১১ জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনের সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেন তদন্তকারী দল। এদিন দেবরাজের আইনজীবী জামিনের আবেদন করতেই তা খারিজ করেছে আদালত।
- Related topics -
- শহর কলকাতা
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল ছাত্র পরিষদ
- টিএমসি
- তৃণমূলের পার্টি অফিস
- তৃণমূল কাউন্সিলার
- গ্রেফতার
- জামিন খারিজ
- জামিন
- বারাসাত
- সিবিআই


