Debraj-Aditi | রাজারহাট-নিউ টাউন এলাকায় 'প্রায় ২০০ কোটির' সম্পত্তি, ক’টা ফ্ল্যাট, কত জমি দেবরাজ-অদিতির? খতিয়ে দেখছে ইডি
Thursday, July 2 2026, 6:00 am

Key Highlightsবিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি, জমি দুর্নীতি, তোলাবাজি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে তদন্ত আরও জোরদার হয়েছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল। গতকালই গ্রেপ্তার করা হয়েছে দেবরাজকে। এরপরই দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তদন্তকারী সংস্থার সূত্রের দাবি, রাজারহাট-নিউ টাউন এলাকায় প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। রাজারহাটের জগদীশপুর, বিষ্ণুপুর, থাকদাঁড়ি এবং নিউ টাউন মৌজায় একাধিক জমি কেনা হয়েছে। দমদম মৌজায় প্রায় ১,৩৫৯ বর্গফুটের একটি ফ্ল্যাটেরও তথ্য তদন্তকারীদের হাতে এসেছে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা পুরসভা
- রাজারহাট
- নিউটাউন
- ইডি


