Venezuela | ধ্বংসস্তূপ সরাতেই বেরোচ্ছে একের পর এক লাশ, জোড়া ভূমিকম্পে ভেনেজ়ুয়েলায় মৃত বেড়ে ১৬৪, আহত ৯৭১!

Thursday, June 25 2026, 12:49 pm
Venezuela | ধ্বংসস্তূপ সরাতেই বেরোচ্ছে একের পর এক লাশ, জোড়া ভূমিকম্পে ভেনেজ়ুয়েলায় মৃত বেড়ে ১৬৪, আহত ৯৭১!
highlightKey Highlights

ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ় জানিয়েছেন, এখনও পর্যন্ত সে দেশে ১৬৪ জনের মৃত্যুর খবর মিলেছে।


প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.২, পরের কম্পনের মাত্রা ৭.৫। জোড়া ভূমিকম্প ও ২০ বার আফটারশকে তছনছ হয়ে গিয়েছে ভেনেজ়ুয়েলার উপকূলবর্তী এলাকা। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী কারাকাস ও বন্দরশহর লা গুয়াইরায়। ঘরবাড়ি ভেঙে পড়েছে। দেশের প্রধান বিমানবন্দর সিমোন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরটিও ক্ষতিগ্রস্ত। উদ্ধারকাজ শুরু হওয়ার পরে সেইসব ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে একের পর এক লাশ। ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ় জানিয়েছেন, এখনও পর্যন্ত সে দেশে ১৬৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যাও ৯৭১। যা পরিস্থিতি, তাতে হতাহতের সংখ্যাটা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে আমেরিকার জিওলজিক্যাল সার্ভের প্রাথমিক অনুমান, ভুমিকম্পের জেরে ১০ হাজার থেকে ১ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে ভেনেজ়ুয়েলায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File