Uttar Pradesh | প্রবল ঝড়-বজ্রপাত-ভারী বৃষ্টিতে তছনছ উত্তরপ্রদেশ, মৃত বেড়ে ৮৯!

Thursday, May 14 2026, 1:53 pm
Uttar Pradesh | প্রবল ঝড়-বজ্রপাত-ভারী বৃষ্টিতে তছনছ উত্তরপ্রদেশ, মৃত বেড়ে ৮৯!
highlightKey Highlights

শেষ খবর পাওয়া পর্যন্ত, এই প্রাকৃতিক দুর্যোগে ৮৯ জনের মৃত্যু হয়েছে।


প্রবল ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির কারণে উত্তাল উত্তরপ্রদেশের একাধিক জেলা। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই প্রাকৃতিক দুর্যোগে ৮৯ জনের মৃত্যু হয়েছে। প্রয়াগরাজে সর্বোচ্চ ২১ জন, ভাদোহীতে ১৬ জন, ফতেহপুরে ১১ জন এবং মির্জাপুরে ১০ জন প্রাণ হারিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ১১৪টি গবাদি পশুর প্রাণহানি এবং ৮৭টি ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে ব্যাহত স্বাভাবিক জনজীবন ও যান চলাচল। বিপর্যস্ত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছনো ও উদ্ধারকার্যের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File