Gujrat Murder | মোবাইলে আসক্তি ও বকাঝকার জেরে বাবাকে প্রেসার কুকার দিয়ে মেরে খুন মেয়ের!

Monday, November 2 2026, 5:16 pm
Gujrat Murder | মোবাইলে আসক্তি ও বকাঝকার জেরে বাবাকে প্রেসার কুকার দিয়ে মেরে খুন মেয়ের!
highlightKey Highlights

সারাক্ষণ মোবাইলে গেম খেলায় বকাঝকা করায় সৎ বাবাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে।


সারাক্ষণ মোবাইলে গেম খেলায় বকাঝকা করায় সৎ বাবাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। রবিবার গুজরাটের সুরাটের কোসাদ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ অভিযুক্ত কাজল চৌহানকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সারাক্ষণ মোবাইলে বুঁদ হয়ে থাকায় কাজলকে বকাঝকা করতেন তাঁর সৎ বাবা রমেশ চৌহান (৫২)। ঘটনার দিন দুপুরের দিকে মেয়ের ওপর ক্ষোভ প্রকাশ করে তাঁর হাত থেকে মোবাইল কেড়ে আছড়ে ভেঙে ফেলেন রমেশ। এতে চরম ক্ষিপ্ত হয়ে কাজল প্রথমে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে সৎ বাবার মাথায় সজোরে আঘাত করেন এবং পরে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাঁকে খুন করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File