Dattapukur | গেঞ্জির কারখানায় বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণ, দত্তপুকুরে দুর্ঘটনায় মৃত ১
Friday, July 31 2026, 5:01 pm

Key Highlightsগেঞ্জির কারখানায় বয়লার ফেটে দুর্ঘটনা দত্তপুকুরের তালধারিয়ায়। বয়লার ফেটে একজন মারা গিয়েছেন, জখম হয়েছেন একজন।
দত্তপুকুরের তালধারিয়ায় গেঞ্জির কারখানায় বয়লার ফেটে ভয়াবহ দুর্ঘটনা। বিস্ফোরণে মৃত ১, জখম হয়েছেন একজন। মৃত ব্যক্তির নাম সঞ্জয় সামন্ত (৫৫)। গুরুতর আহতকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই কারখানাতে গেঞ্জির থান কাপড়ে কালার পেস্ট করা হতো। বয়লারের মাধ্যমে গরম জলের স্টিম থেকে বাকি যন্ত্রপাতি চলত। অতিরিক্ত স্টিম হয়ে যাওয়ার কারণে বিস্ফোরণ হয়েছে বলে অনুমান। গোটা ঘটনার তদন্ত করছে দত্তপুকুর থানার পুলিশ।


